Header Ads

ad728
  • Breaking News

    নিমিষেই বড় রুই মাছ কাটার সহজ কৌশল | Rui Fish Cutting Technique | SM Creations Plus


     

    নিমিষেই বড় রুই মাছ কাটার সহজ কৌশল | Rui Fish Cutting Technique | SM Creations Plus

    প্রায় দুই কোটি মানুষের শহর ঢাকা। এই রাজধানীতে তাই নানা পেশার মানুষের বাস। এত মানুষের খাবারের যোগান দিতেই বিভিন্ন স্থানে বসে অস্থায়ী বাজার। এসব বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল পণ্যই পাওয়া যায়। সাধারনত নিম্ন আয়ের মানুষরাই আশে পাশের বিভিন্ন আড়ৎ, বিল ও এলাকা থেকে শাক সবজি, মাছ সংগ্রহ করে এসব অস্থায়ী বাজারে বিক্রি করে। তেমনি একটি অস্থায়ী বাজার মিরপুর চিড়িয়াখানা রোডের এই বাজারটি। এ বাজার বসে ভোর থেকে। ভোর থেকে সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত চলে এ বাজার। এখানে পাওয়া যায় টাটকা শাক সবজি ও তাজা মাছ। আশে পাশের বিল থেকে সংগ্রহ করা হয় তাজা মাছগুলি। অন্য বাজারের তুলনায় এখানে মাছ বেশ কম দামে পাওয়া যায় সাথে আছে মাছ কাটার ব্যবস্থাও। মাছ কাটার কাজে নিয়োজিত লোকগুলো বেশ দক্ষ। নিমেষেই বড় বড় মাছ টুকরো করে দিতে পারে। প্রতিটি বড় মাছের জন্য তারা ২০-২৫ টাকা নেয়। তো.. ঘুরে আসতে পারেন চিড়িয়া খানার এ অস্থায়ী বাজারে। ও হ্যা, এখানে দেশী ও ব্রয়লার মুরগীও বিক্রি হয়। বাজার থেকে বড় মাছ কিনে আনার পর তা কাটা অনেকের কাছেই বেশ কঠিন ও সময়সাপেক্ষ কাজ মনে হয়। কিন্তু ঢাকার মিরপুরের চিড়িয়াখানা রোডের বাজারের এই অভিজ্ঞ ও দক্ষ ফিশ কাটারদের হাতের জাদু দেখলে আপনার মনে হবে মাছ কাটা কতই না সহজ! আজকের ভিডিওতে আমরা শেয়ার করেছি নিমিষেই বড় রুই মাছ কাটার পারফেক্ট বাংলাদেশি টেকনিক (Rui Fish Cutting Technique)। In this video, witness the amazing fish-cutting skills of Bangladeshi local fish market vendors. They demonstrate how to scale, clean, and slice a big Rui fish into beautiful steak pieces using the traditional 'Boti' (বটি) within a few minutes. মাছের আঁশ সহজে ছাড়ানো থেকে শুরু করে মাছের ভেতরের পটকা, ডিম ও তেল আলাদা করে নিখুঁত পিস করার এই অসাধারণ কৌশলটি দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করুন। 👉 ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এইরকম নিত্যদিনের বাস্তব জীবনের দারুণ সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি SUBSCRIBE করে পাশে থাকুন!

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728